মরিশাস জব ও পিআর রোডম্যাপ!
লাখ লাখ টাকা খরচ করে ইউরোপে অনিশ্চিত যাত্রার দিন শেষ! আফ্রিকার সর্বশীর্ষ ধনী ও নিরাপদ দ্বীপরাষ্ট্র মরিশাসে সাধারণ ট্যুরিস্ট ভিসায় গিয়ে মাসে আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশীদের জন্য ব্যাকআপ হিসেবে বিনামূল্যে ১ বছরের প্রিমিয়াম ভিসা, ৭টি সরাসরি চাকরি পাওয়ার মাধ্যম এবং ৩ বছরে স্থায়ী বসবাসের (PR) আইনি রোডম্যাপ নিয়ে বিস্তারিত লিখেছেন তানজিল আহমেদ জনি।
যখন বহু মানুষ ইউরোপ বা অন্যান্য উন্নত দেশে পাড়ি জমানোর জন্য বিপুল অর্থ খরচ করছেন, তখন সঠিক তথ্যের অভাবে অনেকেই চোখ এড়িয়ে যাচ্ছেন ভারত মহাসাগরের বুকে অবস্থিত আফ্রিকার অন্যতম ধনী রাষ্ট্র মরিশাস-কে। প্রায় সাড়ে ১৩ লাখ জনসংখ্যার এই ছোট দ্বীপরাষ্ট্রটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উচ্চ মাথাপিছু আয় এবং শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত। বাংলাদেশে ইউরোপমুখী স্রোতের ভিড়ে এটি হতে পারে দক্ষ বাংলাদেশীদের জন্য একটি নিশ্চিত ও আইনি ক্যারিয়ার গড়ার স্বর্ণালী সুযোগ।
কেন মরিশাস বাংলাদেশিদের জন্য এক সোনালী সুযোগ?
মরিশাসের অর্থনীতি অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটি নিজেকে আফ্রিকার আইটি ও ফাইন্যান্স হাব হিসেবে গড়ে তুলছে। কিন্তু জনসংখ্যা কম হওয়ায় সেখানে পর্যাপ্ত স্থানীয় দক্ষ পেশাজীবীর অভাব রয়েছে।
জীবনযাত্রার পরিবেশ: মরিশাসের আবহাওয়া বাংলাদেশের মতোই উষ্ণ ও আর্দ্র।
সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা: সংবিধান দ্বারা সুরক্ষিত ধর্মীয় স্বাধীনতা, হালাল খাবারের সহজলভ্যতা এবং বিনামূল্যে সরকারি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে।
নিরাপত্তা ও অর্থনীতি: আফ্রিকার শীর্ষে থাকা অর্থনীতির কারণে আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য এটি অন্যতম নিরাপদ কর্মস্থল।
মরিশাস ট্যুরিস্ট ভিসা ও প্রয়োজনীয় নথিপত্র:
বাংলাদেশে মরিশাসের সরাসরি কোনো দূতাবাস বা কনস্যুলেট না থাকায় অফিশিয়াল ভিসা প্রসেসিং ভারতের নতুন দিল্লিতে সম্পন্ন হয়। তবে ঢাকাভিত্তিক অভিজ্ঞ ও বিশ্বস্ত ভিসা এজেন্সির মাধ্যমে নতুন দিল্লি না গিয়েই পাসপোর্ট ও নথিপত্র জমা দিয়ে সহজে ভিসা প্রসেস করা সম্ভব।
প্রয়োজনীয় কাগজপত্র:
ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট
৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
পেশাগত প্রমাণপত্র (চাকরিজীবীদের জন্য নোটারিকৃত ও ইংরেজিতে অনূদিত NOC ও ভিজিটিং কার্ড; ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স; ফ্রিলে্যান্সারদের জন্য কাজের চুক্তিপত্র)
ভ্রমণ উদ্দেশ্য উল্লেখ করে একটি মানসম্মত কাভার লেটার
রিটার্ন টিকিট ও হোটেল বুকিং কনফার্মেশন
বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
প্রিমিয়াম ভিসা ব্যাকআপ ও ব্যাংকিং স্ট্র্যাটেজি:
মরিশাসের ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংকে বিগত ৬ মাসে ৭ থেকে ৮ লক্ষ টাকার লেনদেন দেখালেই ভিসা পাওয়া সম্ভব। তবে একটি বিশেষ প্রোটিপ হলো—যদি ব্যাংকে ২০ থেকে ২২ লক্ষ টাকা বা সমপরিমাণ অর্থের বৈধ উৎস দেখানো যায়, তবে তা আপনার ভিসাকে শক্তিশালী করার পাশাপাশি একটি নিশ্চিত ‘ব্যাকআপ প্ল্যান’ তৈরি করে:
ট্যুরিস্ট ভিসায় মরিশাসে গিয়ে চাকরি খুঁজতে বাড়তি সময় লাগলে কোনো দালাল ছাড়াই ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের ‘প্রিমিয়াম ভিসা’ (Premium Visa)-তে সুইচ করা যায়।
এই প্রিমিয়াম ভিসার শর্ত হলো মাসে ১৫০০ ডলারের আয় অথবা ব্যাংকে এক বছরের জন্য প্রায় ২০-২২ লক্ষ টাকার গচ্ছিত তহবিল থাকা।
ফ্লাইট বুকিংয়ের খরচাপাতি:
বাংলাদেশ থেকে মরিশাসে সরাসরি ফ্লাইট নেই; দুবাই, সিঙ্গাপুর বা নাইরোবি হয়ে কানেক্টিং ফ্লাইটে যেতে হয়।
টিকিট খরচ: ওয়ান-ওয়ে টিকিটের দাম ৪০,০০০ থেকে ৮০,০০০ টাকা এবং টু-ওয়ে টিকিট ১,০০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মতো হতে পারে। ভ্রমণের ৬ থেকে ৮ সপ্তাহ আগে গুগল ফ্লাইট বা স্কাইস্ক্যানারে টিকিটের দাম তুলনা করে কম খরচে টিকিট বুক করা বুদ্ধিমানের কাজ।
বিমানবন্দর ট্রান্সফার: এসএসআর আন্তর্জাতিক বিমানবন্দর (SSR International Airport) থেকে রাজধানী পোর্ট লুইস প্রায় ৪৮ কিলোমিটার দূরে। বিমানবন্দর থেকে ট্যাক্সির বদলে পাবলিক বাস ব্যবহার করলে যাতায়াত খরচ অনেক কমে আসে।
মরিশাসে মাসিক জীবনযাত্রার খরচ ও আয়ের সম্ভাব্য সমীকরণ
সিদ্ধান্ত নেওয়ার পূর্বে খরচ ও আয়ের সঠিক হিসাব রাখা জরুরি:
মাসিক খরচ (একক ব্যক্তির ক্ষেত্রে):
শেয়ারিং রুম ভাড়া: ১৫,০০০ – ২৫,০০০ টাকা।
নিজের রান্না করে খাওয়ার খরচ: ১০,০০০ – ১৫,০০০ টাকা।
যাতায়াত: ৩,০০০ – ৫,০০০ টাকা।
মোবাইল ও ইন্টারনেট: ২,০০০ – ৩,০০০ টাকা।
সর্বমোট বাজেট: মাসে প্রায় ৩০,০০০ – ৩৫,০০০ টাকার মধ্যে সাধারণ জীবনযাপন সম্ভব (ব্যক্তিগত ফ্ল্যাট নিলে ৫০,০০০ – ৮০,০০০ টাকা লাগতে পারে)।
আয়ের সম্ভাবনা:
দক্ষ আন্তর্জাতিক পেশাজীবীদের মাসিক আয় ৮০,০০০ মরিশিয়ান রুপি থেকে ২,০৫,০০০ মরিশিয়ান রুপি পর্যন্ত হতে পারে (১ মরিশিয়ান রুপি = প্রায় ২.৬০ – ৩.০০ বাংলাদেশ টাকা)।
ফলে প্রথম ৬ মাসের মধ্যেই প্রাথমিক বিনিয়োগের পুরো টাকা উঠে আসে।
মরিশাসে সরাসরি চাকরি খুঁজে পাওয়ার কৌশল:
মরিশাসে সরাসরি কোম্পানিতে চাকরি পাওয়ার কিছু সুনির্দিষ্ট মাধ্যম রয়েছে:
প্রাইভেট জব পোর্টাল: মরিশাসের সবচেয়ে বড় জব পোর্টাল myjob.mu এবং jobs.mu-তে দেশের ৮০% কোম্পানি সার্কুলার দেয়, যেখানে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে বাংলাদেশ থেকে সিভি জমা দেওয়া যায়।
সরকারি জব পোর্টাল: মরিশাস শ্রম মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট mauritiusjobs.gov.mu-তে প্রতিদিন নতুন কাজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
করপোরেট জায়ান্টদের ক্যারিয়ার পেজ:
ফাইন্যান্স: MCB Group, SBM Holdings, Rogers Capital
আইটি ও টেলিকম: Mauritius Telecom, Amazon, Microsoft
হসপিটালিটি: IBL Group, ENL Group, LUX Resorts
টেক্সটাইল: CIEL Textile (cieltextile.com)
অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি: শীর্ষ লাইসেন্সপ্রাপ্ত হেডহান্টিং এজেন্সি যেমন— Proactive Talent Solutions (proactive.mu) এবং Alentaris (alentaris.com)
অন-গ্রাউন্ড স্পট ড্রাইভ: ট্যুরিস্ট বা প্রিমিয়াম ভিসায় মরিশাসে পৌঁছে সরাসরি পোর্ট লুইসের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বা এবেস সাইবারসিটির (Ebene Cybercity) আইটি অফিসে এইচআর-এর কাছে সরাসরি সিভি জমা দেওয়া।
বাংলাদেশি কমিউনিটি নেটওয়ার্ক: ফেসবুক গ্রুপ ‘Bangladeshis in Mauritius’-এর মাধ্যমে পূর্ব অভিজ্ঞদের থেকে সঠিক গাইডলাইন নেওয়া।
রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং: আপওয়ার্ক বা ফাইবারে ফ্রিল্যান্স কাজ করে প্রিমিয়াম ভিসার অধীনে মরিশাসে বসবাস করা।
ওয়ার্ক পারমিট ও আবেদনের নিয়মাবলী:
চাকরি নিশ্চিত হলে নিয়োগকর্তা কোম্পানি অকুপেশন পারমিটএর আবেদন করে:
ন্যূনতম বেতনের সীমা: আইটি ও বিপিও সেক্টরে ন্যূনতম মাসিক বেতন হতে হয় ৩০,০০০ মরিশিয়ান রুপি (প্রায় ৮০,০০০ টাকা), এবং অন্যান্য প্রফেশনাল ক্যাটাগরিতে ৫০,০০০ মরিশিয়ান রুপি।
আবেদন ফি: আবেদন প্রক্রিয়ায় ৫০ মার্কিন ডলার (প্রায় ৬,০০০ টাকা) অফিশিয়াল নন-রিফান্ডেবল ফি দিতে হয়।
প্রসেসিং টাইম: সাধারণত ১৫ থেকে ২০ কর্মদিবসের মধ্যে অনুমোদন চলে আসে।
পরিবার আনার সুযোগ: অকুপেশন পারমিট পেলে স্ত্রী ও সন্তানদের ডিপেনডেন্ট ভিসায় আনা যায় এবং যোগ্যতা অনুযায়ী স্ত্রীও নিজের পারমিট নিতে পারেন।
বাংলাদেশিদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলো:
আইটি ও তথ্যপ্রযুক্তি: সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালিস্ট ও সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের চাহিদা সবচেয়ে বেশি।
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং: ACCA, CA এবং ফিনটেক বিশেষজ্ঞদের সবচেয়ে আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হয়।
হসপিটালিটি ও কালিনারি: অভিজ্ঞ শেফ এবং রিসোর্ট ম্যানেজারদের চাহিদা সারা বছর থাকে।
টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং: মার্চেন্ডাইজার, অ্যাপারেল ইঞ্জিনিয়ার এবং কিউসি ম্যানেজারদের অভিজ্ঞতা দারুণভাবে মূল্যায়িত হয়।
৩ বছরে ২০ বছরের স্থায়ী বসবাস ও নাগরিকত্বের বাস্তবিক রোডম্যাপ:
মরিশাসে স্থায়ী বসবাসের আইনি নিয়মাবলি অত্যন্ত স্পষ্ট:
৩ বছরে পিআর: একজন প্রফেশনাল টানা ৩ বছর ধরে মাসে কমপক্ষে ১,০৫,০০০ মরিশিয়ান রুপি (প্রায় ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা) আয় করলে ৩ বছর পর ২০ বছরের পারমানেন্ট রেসিডেন্স পারমিট (PR) পান।
বিকল্প সময়সীমা: বেতন এই সীমায় না পৌঁছালেও ৭ থেকে ৮ বছর নিয়মিত কাজ করে পিআর পাওয়া সম্ভব।
নাগরিকত্ব: পিআর পাওয়ার ৭ বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। তবে মরিশাস দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না বলে মরিশাসের পাসপোর্ট নিতে হলে বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করতে হয়। ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী মরিশাসের পাসপোর্ট বিশ্বব্যাপী ২৫তম স্থানে রয়েছে, যা ১৪৭টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা দেয়।
তানজিল আহমেদ জনি/ প্রবাস / ২৪ জুন ২০২৬
