এক ইমেইলে সেন্ট লুসিয়ার ভিসা ও নাগরিকত্ব!

নীল সাগরের ঢেউ, সবুজ পাহাড়ের কোল আর কোলাহলমুক্ত শান্ত পরিবেশ—স্বপ্ন নয়, মাত্র একটি ইমেইল আর সহজ কয়েকটি ধাপে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করা সম্ভব।

কোনো জটিল এমবেসি ফেস বা দীর্ঘ ইন্টারভিউ ছাড়াই কীভাবে সেখানে পৌঁছাবেন, বৈধভাবে কাজ করবেন বা ব্যবসা গড়ে তুলবেন সেই বিষয়ে বিস্তারিত লিখেছেন তানজিল আহমেদ জনি।

আমেরিকার কাছেই ক্যারিবিয়ান সাগরে অবস্থিত অপূর্ব এক সুন্দর দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়া, যেখানে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপদ পরিবেশ এবং শান্ত জীবনযাত্রার কারণে দেশটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।

ইমেইলে ডিজিটাল এন্ট্রি পারমিট: আবেদন প্রক্রিয়া

সেন্ট লুসিয়ায় যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো নিজেই সহজে ই-ভিসা করা যায়।

আবেদন ফর্ম: সেন্ট লুসিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ৫-১০ মিনিটে একটি ইলেকট্রনিক এন্ট্রি ফর্ম পূরণ করতে হয়।

প্রয়োজনীয় তথ্য: পাসপোর্ট নম্বর, প্রি-বুকিং করা ফ্লাইটের টিকিট তথ্য এবং হোটেল বুকিংয়ের ঠিকানা প্রদান করতে হয়।

ইমেইলে কিউআর কোড: ফর্ম জমা দেওয়ার অল্প সময়ের মধ্যেই ইমেইলে একটি কিউআর কোড (QR Code) আসবে, যা আপনার ডিজিটাল এন্ট্রি পারমিট।

এয়ারপোর্টে জমাযোগ্য কাগজপত্র: বিমানবন্দরে পৌঁছানোর পর ৬ মাসের মেয়াদ থাকা পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং আপনার কাছে পর্যাপ্ত টাকা (কমপক্ষে ৩-৫ লাখ টাকা বা ৩,০০০-৫,০০০ মার্কিন ডলার নগদ/ব্যাংক স্টেটমেন্ট) দেখাতে হয়। ইমিগ্রেশন অফিসার এটি স্ক্যান করে ৬ সপ্তাহ (৪২ দিন) থেকে ৩ মাস পর্যন্ত ট্যুরিস্ট এন্ট্রি দিয়ে থাকেন।

বিমান ভ্রমণের রুট ও ট্রানজিট ট্রিকস

বাংলাদেশ বা এশিয়ার দেশগুলো থেকে সেন্ট লুসিয়া যাওয়ার জন্য ট্রানজিট ভিসা বেশ গুরুত্বপূর্ণ:

জটিল রুট: লন্ডন, নিউ ইয়র্ক বা টরন্টো হয়ে গেলে কঠিন ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।

সহজ ও ভিসা-ফ্রি রুট: ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে পানামা সিটি, এবং পানামা সিটি থেকে সরাসরি সেন্ট লুসিয়া যাওয়া সম্ভব। এই রুটে কোনো ট্রানজিট ভিসা লাগে না।

ভ্রমণ খরচ: যাতায়াতের রাউন্ড-ট্রিপ বিমান টিকিটের খরচ আনুমানিক ৮০০ ইউরো থেকে ১৫০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা)।

সেন্ট লুসিয়ায় স্থায়ী হওয়ার ৪টি বৈধ উপায়

ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে স্থায়ীভাবে থাকার ৪টি প্রধান পথ রয়েছে:

ওয়ার্ক পারমিট:

সেন্ট লুসিয়ায় গিয়ে ট্যুরিজম/হোটেল, আইটি, হেলথকেয়ার (নার্স/ডাক্তার) বা কনস্ট্রাকশন খাতে চাকরি খুঁজে নিয়ে ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা যায়।

প্রসেসিং ফি ১৮৫ থেকে ২৭৮ মার্কিন ডলার (প্রায় ২২,০০০-৩৩,০০০ টাকা) এবং ৪-৬ সপ্তাহের মধ্যে মেয়াদ পাওয়া যায়।

প্রতি বছর এটি নবায়নযোগ্য এবং ৫ বছর পর পারমানেন্ট রেসিডেন্সি (PR) আবেদনের সুযোগ মেলে।

বিয়ে বা স্পাউস ভিসা:

স্থানীয় নাগরিককে বিয়ের মাধ্যমে সবচেয়ে দ্রুত স্পাউস ভিসা ও রেসিডেন্ট পারমিট পাওয়া যায়।

সরকারি লাইসেন্স ফি ১২৪ থেকে ২০০ ডলার।

বিয়ের ৭ বছর পর নাগরিকত্ব ও পাসপোর্ট মেলে, যা দিয়ে বিশ্বের ১৪৫টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণ করা যায়।

ব্যবসা বা উদ্যোক্তা:

ট্যুরিজম (গেস্ট হাউস/রেস্তোরাঁ), অনলাইন এজেন্সি বা লোকাল সার্ভিস বিজনেস খোলা যায়।

কোম্পানি রেজিস্ট্রেশন ফি মাত্র ৩১৫ ডলার এবং প্রারম্ভিক খরচ প্রায় ১৫০০-২৫০০ ডলার।

বিদেশী আয়ে ০% ইনকাম ট্যাক্স এবং ৫ বছর সফলভাবে ব্যবসা পরিচালনার পর পিআর পাওয়া যায়।

বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব (CBI Program):

এটি মূলত সামর্থ্যবানদের জন্য দ্রুততম পথ।

সরকারি ফান্ডে ২,৪০,০০০ ডলার ডোনেশন, ৩,০০,০০০ ডলারের রিয়েল এস্টেট ক্রয় বা ২,০৫,০০০ ডলারের সরকারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে মাত্র ৩ থেকে ৯ মাসে পুরো পরিবারসহ সরাসরি স্থায়ী নাগরিকত্ব পাওয়া যায়।

সেন্ট লুসিয়া জীবনের সুবিধা ও সীমাবদ্ধতা

সুবিধা: অতি সহজ ভিসা প্রক্রিয়া, লেভেল-১ মানের নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ, ট্যাক্স বেনিফিট, প্রতি মাসে ২০০০-৪৫০০ ডলার আয়ের সুযোগ, বিনামূল্যে সরকারি চিকিৎসা ও উন্নত শিক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী পাসপোর্ট।

সীমাবদ্ধতা: ছোট দ্বীপ হওয়ায় বড় শপিং মলের অভাব, জুুন থেকে নভেম্বর মাসে হারিকেনের সম্ভাবনা, ধীরগতির জীবনধারা (Island Time) এবং বাংলাদেশ থেকে দীর্ঘ ভৌগোলিক দূরত্ব।

যারা শান্ত পরিবেশ, কম মানসিক চাপ, প্রকৃতি এবং রিমোট ওয়ার্ক বা ছোট ব্যবসার মাধ্যমে পরিবার নিয়ে একটি নিরাপদ ভবিষ্যৎ চান, তাদের জন্য সেন্ট লুসিয়া একটি দারুণ সুযোগ হতে পারে।

তানজিল আহমেদ জনি/ প্রবাস/ ১৫ অক্টোবর ২০২৫

You may also like...